বাঘঘরার জঙ্গলে বাঘের প্রয়ান দিবস পালন করলো বন দফতরের কর্মীরা
দি নিউজ লায়ন; তিন বছর আগে মেদিনীপুর সদর ব্লকের বাঘঘরার জঙ্গলে যেখানে রয়েল বেঙ্গল টাইগার এর মৃত্যু হয়েছিল সেখানেই এক মিনিট নীরবতা পালন করে বাঘ এর প্রয়ান দিবস পালন করলো বন দফতরের কর্মীরা।উল্লেখ করা যায় যে ২০১৮ সালের ১৩ ই এপ্রিল পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত গুড়গুড়িপাল থানার বাঘঘরার জঙ্গল থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় একটি পূর্ন বয়স্ক রয়েল বেঙ্গল টাইগার কে।
যার ফলে ওই ঘটনাকে কেন্দ্র করে সেই সময় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।অভিযোগ ওঠে আদিবাসীরা ওই জঙ্গলে শিকারে গিয়ে তীর বিদ্ধ করে ওই রয়েল বেঙ্গল টাইগার টিকে মেরে দিয়েছে।ওই ঘটনার পর বন দফতর তদন্ত শুরু করে । কিন্তু কারা ওই ঘটনায় জড়িত তা এখনো জানা যায়।মঙ্গলবার দেখতে দেখতে তিন বছরে পড়লো রয়েল বেঙ্গল টাইগারের মৃত্যু।
তাই মঙ্গলবার মেদিনীপুর সদর ব্লকের ধেড়ুয়া অঞ্চলের বাঘঘরার জঙ্গলের যে এলাকা থেকে তিন বছর আগে ওই রয়েল বেঙ্গল টাইগার এর মৃত দেহ টি উদ্ধার করে ছিল বন দফতরের কর্মীরা,মঙ্গলবার সেখানে গিয়ে এক মিনিট নীরবতা পালন করে মৃত রয়েল বেঙ্গল টাইগার এর প্রতি শ্রদ্ধা নিবেদন করে মৃত রয়েল বেঙ্গল টাইগারের তৃতীয় বর্ষ মৃত্যুদিন পালন করল বন দপ্তরের কর্মীরা।

Post a Comment